হৃদয় হল মানুষের দেহের ভিতর একখন্ড পবিত্র মাংস পিন্ড। যাহা অামরা ভূমিষ্ট হওয়ার পূর্ব থেকেই সচল। যার চির সমাপ্তি ঘটবে ক্ষণ জন্মের শেষ নিশ্ব...

That is Love? That is soul..??

হৃদয় হল মানুষের দেহের ভিতর একখন্ড পবিত্র মাংস পিন্ড। যাহা অামরা ভূমিষ্ট হওয়ার পূর্ব থেকেই সচল। যার চির সমাপ্তি ঘটবে ক্ষণ জন্মের শেষ নিশ্বাসে।
অার তখন হৃদয়ে থাকবে না কোনো হাহাকার কিংবা কোনো অহংকার। শুধু থাকবে নিজ সত্তায় গঠিত আত্মার প্র‍াণ। যাহা একান্ত তোমার অর্জন অার বাকি সব হবে বর্জন। তাহলে কেন তোমার এত অহংকারের গর্জন??
অাসলে সব মিথ্যা, সব মিথ্যা শুধু সত্য এই অাত্মা।


_____রুম্মান অাহমদ

0 comments:

"বেলকুনির প্র‍েম" রুম্মান অাহমদ হঠাৎ একদিন ঝরছে বাদল ধারা, চারিদিকে নির্জন,, দাড়িয়ে অাছি বেলকুনির দু প্র‍ান্তরে শুধু অামরা দ...

"বেলকুনির প্র‍েম"

"বেলকুনির প্র‍েম"
রুম্মান অাহমদ

হঠাৎ একদিন ঝরছে বাদল ধারা, চারিদিকে নির্জন,,
দাড়িয়ে অাছি বেলকুনির দু প্র‍ান্তরে শুধু অামরা দুজন।

প্র‍থম অালাপ তখনই, কথায় নয় সাদা চিরকুটে,,
বড্ড ভাল লাগা তৈরী হল তাহার সহিত সাক্ষাতে।

অদ্ভুত অনুভব হল জাগ্রত কষ্টগুলো ভুলিয়ে দিয়ে,,
স্বপ্ন দেখলাম অাবার প্র‍থম থেকে নতুন করে।

এখন অামার খোলা মাঠ, বিস্তর ফুলের বাগান অামার বেলকুনি,,
তাকেই ভালবাসি, তাকেই ভাবি কারণ এখন সেই অামার চির সঙ্গী।

বেলকুনির প্র‍েম যেন এক অদ্ভুত অনুভূতি,,
তবুও প্র‍থম প্র‍েম যেন কষ্টের মাঝেও বড়ই মধুর মাধুরী।।



0 comments:

অভিধান অার বাস্তবিক অর্থে কিছু অসত্য কথায় অধিকাংশ তরুণ তরুণীরাই বড় হতবাক রূপে অাকৃষ্ট থাকে। যতসব অপ্র‍িয়, অসত্য কথার বেড়াজালে সঙ্গবদ্ধ হয়ে ...

চিড় ধরা প্রেম

অভিধান অার বাস্তবিক অর্থে কিছু অসত্য কথায় অধিকাংশ তরুণ তরুণীরাই বড় হতবাক রূপে অাকৃষ্ট থাকে।
যতসব অপ্র‍িয়, অসত্য কথার বেড়াজালে সঙ্গবদ্ধ হয়ে নানা মিথ্যে সম্পর্কে জড়ায়। যা কোনো রূপেই কাম্য কিংবা যথার্থ ইতিবাচক নয়। তা অাসলে অাবেগ দ্বারা বিচরণের বাস্তবিক বিস্ময়ের এক কন্টকাকির্ণ জীবনের উদাহরণ।

অার তারই ধারাবাহিকতায় অাজকের দিনের যতসব প্র‍েম ভালবাসার সম্পর্কের উৎপত্তি তার অধিকাংশেরও বেশি অনৈতিক চিন্তা চেতনা পবিত্র ভালবাসার রূপে সজ্জিত। যা সত্যিকার অর্থেই ভালবাসা নয়। তা শুধু নিজের অবসর জীবনকে উপভোগ্য করে তোলবার একটা মাধ্যম মাত্র‍।
কথাটা অপ্র‍িয় হলেও সত্য।


_____রুম্মান অাহমদ

0 comments:

এই ছন্দ খেলার বৃত্তে যখনই প্র‍য়াসের ডাক পড়ে তখনই অপর প্র‍ান্ত থেকে সফলতা অাপনা অাপনি অপেক্ষার প্র‍হর গুনতে থাকে। কিন্তু সফলতা অপ্র‍িয় চেষ্ট...

চেষ্টার ক্ষেত্রসীমা

এই ছন্দ খেলার বৃত্তে যখনই প্র‍য়াসের ডাক পড়ে তখনই অপর প্র‍ান্ত থেকে সফলতা অাপনা অাপনি অপেক্ষার প্র‍হর গুনতে থাকে।
কিন্তু সফলতা অপ্র‍িয় চেষ্টার দুর্বল মহাজাগতিক অকর্ষনের ক্ষেত্র‍সীমা অতিক্র‍ম করে কোথায় যেন হারিয়ে যায় কেউ বুঝতে পারে না।
কিন্তু যারা এই চেষ্টাকে অপ্র‍িয়তে না ফেলে প্র‍িয় চেষ্টায় রূপান্তরিত করে তারাই সফলতার মুখ অদূরে দেখতে পায়।।।।


0 comments:

অাজ বিশ্ব ভালবাসা রাক্ষুসে মাকরশার ভয়ঙ্কর মায়া জালে অাবদ্ধ। যার ধরুন পৃথিবীতে অাজ প্র‍কৃত ভালবাসার স্বল্পতা। অামরা তা হাড়ে হাড়ে উপলব্ধি করত...

রাক্ষুসের ভালবাসা

অাজ বিশ্ব ভালবাসা রাক্ষুসে মাকরশার ভয়ঙ্কর মায়া জালে অাবদ্ধ। যার ধরুন পৃথিবীতে অাজ প্র‍কৃত ভালবাসার স্বল্পতা। অামরা তা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারি, কিন্তু এই অন্তরের কথা মুখ দিয়ে বলায় না অামাদের ভ্রান্ত চর্চা, বিপর্যস্ত কৃষ্টি অনুসরণ।

অামরা কি পারি না সত্য ভালবাসাকে ভালবাসতে। অামরা কি পারি না সত্যকে অনুসরণের চর্চা করতে, অামরা কি পারি না এই মিথ্যা জগতের মায়াজাল থেকে বেরিয়ে সত্য ভালবাসাকে অাপন করে নিতে।


রুম্মান আহমদ___

0 comments:

"মাধবী স্বপ্নের ছোঁয়া" রুম্মান আহমদ অামি দেখেছি তাকে, সে বসে অাছে ঐ পাহাড়ের চূড়ায়,, হঠাৎ সে চমকে উঠে, অার চারিদিকে চোখ...

"মাধবী স্বপ্নের ছোঁয়া"

"মাধবী স্বপ্নের ছোঁয়া"
রুম্মান আহমদ



অামি দেখেছি তাকে, সে বসে অাছে ঐ পাহাড়ের চূড়ায়,,

হঠাৎ সে চমকে উঠে, অার চারিদিকে চোখ মেলে তাকায়,,
তখন দেখলো তাকে দেখে মিটি মিটি হাসছে ঝরনার স্নিগ্ধ মায়া।।
অার তাকে ছোঁয়ে যায় ঐ অাকাশের উড়ন্ত শকুনের ছায়া।।

অামি দেখেছি তাকে, সে বসে অাছে পরীকুন্ডের পাড়ে,,
হঠাৎ সে দাড়িয়ে পড়ল, এই বুঝি সে হারাতে চায় ঐ ঝরনার অদূরে।।
সে কাছে যায় তার, অার কুড়িয়ে অানলো পুলকিত গায়ের স্নিগ্ধতা,,
অার ছোঁয়ে দিল সে, তার মনের পরশের অপূর্ণতা।।

অামি দেখেছি থাকে, সে বসে অাছে মাধবী প্রবাহের তীরে,,
হঠাৎ সে উঠে দাড়াল,এই বুঝি সে ঝাপিয়ে পড়বে ঐ প্র‍বাহের জলে।।
ঢেলে দেবে তার সকল শোক, সুষম প্র‍বাহের ধরায়,,
অার তখনই দেখলো সে বেলা হয়েছে অনেক, পূর্বে অনেক লম্বা হয়েছে তার ছায়া,
তাই ছেড়ে যেথে হবে তাকে অনেক দূর, সেকালের স্বপ্ন মায়া।।





0 comments:

গহীন অরণ্যের অজানা পাখিটি যখন বাসা বেঁধেছিল অামার আঙ্গিনায় এক গভীর বন্ধুত্বের ভাবনায়। তখন মনকড়া বিহগের ভ্র‍ান্ত চেতনার ধরুন সেই প্র‍িয় চেন...

সবাই এক নয় কেউ একটু আলাদা হয়

গহীন অরণ্যের অজানা পাখিটি যখন বাসা বেঁধেছিল অামার আঙ্গিনায় এক গভীর বন্ধুত্বের ভাবনায়। তখন মনকড়া বিহগের ভ্র‍ান্ত চেতনার ধরুন সেই প্র‍িয় চেনা পাখিটি উড়ে চলে গেল জানিয়ে বিদায়।
__সবাইতো সবই নয়, কেউ হয়ত একটু অালাদাও হয়।
তাই যেমন করে অাপনি সমস্ত পুষ্পকূলকে জবা কিংবা জুঁই বলে একজাতীয় পুষ্প বলে চালিয়ে দিতে পারেন না। ঠিক তদ্র‍ুপ স্র‍ষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সকল মানুষ্যকূলেরও এক রূপ বলে চালিয়ে দেওয়া যায় না।
পুষ্প জাতির মধ্যে যেমন রয়েছে বিচিত্র ফুলের সমাহার ঠিক সেরকমই মনুষ্য জাতির মধ্যেও রয়েছে বিচিত্র মানবের বিচরণ।
তাই অদ্ভুদ সব ভ্র‍ান্ত চিন্তার কৃষ্ণগহ্বরে অাপতিত হয়ে সব মানুষকে নেতিবাচক রূপে উপলব্ধি করার কোনো যুক্তিকতা অাছে বলে অামার মনে হয় না।অার সেটা হয়ত উচিতও না।

0 comments:

জাতিতে বৈষম্য, ধ্বংসে সাম্য। কি হবে দিয়ে এত অন্ন ?? ___যদি না পাই শান্তির ধর্ম। সবাই বলে জাতি অাজ দারিদ্র শূন্য। কিন্তু অপরদিকে জাতিকোষ যে ...

জাতি আজ কোথায়?

জাতিতে বৈষম্য, ধ্বংসে সাম্য। কি হবে দিয়ে এত অন্ন ?? ___যদি না পাই শান্তির ধর্ম।
সবাই বলে জাতি অাজ দারিদ্র শূন্য। কিন্তু অপরদিকে জাতিকোষ যে অশান্তির দারিদ্রে পরিপূর্ণ ??
মুখে বলি শুধু ধর্মের কথা,, কিন্তু অন্তর অামার যে কুকর্মে গাঁথা ?? কে দেখবে কিংবা জানবে তাহা??__অামাদের কাজে কিংবা কথায় দেখি ছন্দের বাহার,,
অার অন্তরে বিভৎসতার প্র‍হার।।।
জাতি অাছে অাজ কোন পথে ?? জাতি যেতে চায় কোন প্র‍াতে??
জাতির সার্থকতা অামাদের হাতে,, বিভৎসতা কেটে শান্তির রথে..!!! সেটা হয়ত জানি সবাই, তবুও নিজ অর্জনে মত্ত অামরাই____

0 comments: