মাঝে মাঝে এমন হয় যেন মুখের বাক্য বুলি রিক্ততায় তিক্ত হয়ে উঠে। কি বলব আর আমি? কি দেখব তাও না জানি? কেমন আহাজারি শুনব আমি? মায়ের কোল যে এখন শ...

মাঝে মাঝে এমন হয় যেন মুখের বাক্য বুলি রিক্ততায় তিক্ত হয়ে উঠে। কি বলব আর আমি? কি দেখব তাও না জানি? কেমন আহাজারি শুনব আমি? মায়ের কোল যে এখন শূন্য কিংবা খালি?
দেশের যে ক্ষমতার কোমরের শক্তি প্রদর্শনের জন্য যে অরাজকতা আজ দর্শন সাধ্য। তার ফলে দেশের শান্তির ধারা অধ:পতনশীলের যাত্রা ক্রমবর্ধমান।
যে ক্ষমতার কোমরের শক্তি প্রদর্শনের জন্য যে অরাজকতা আজ দর্শন সাধ্য সে ক্ষমতার ধাবনে পিষ্ট হচ্ছে কত শত সহস্র মায়ের স্বপ্ন, কত আগলে রাখা মানিক, কত নিস্পাপ অকূল শান্ত রতন, কত স্নিগ্ধ কোমল এ মন।
দেশে আগাছা বেড়ে গেছে খুব, সেই জন্যে রাস্তায় নেমেছে অবুঝ। দেশের আইন - শৃঙ্খলা যখন বিকৃত তখন তার আকৃতি দানে উদ্যত সকল অবুঝ বজ্র কণ্ঠ।

0 comments: